
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৭:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৬, ৩:৩৭ পি.এম
দুই সন্তানকে রেখেই না ফেরার দেশে জাককানইবি শিক্ষার্থী হাবিবা

মোমিন ইসলাম, কবি নজরুল বিশ্ববিদ্যালয়: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা রিজু এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গত সোমবার (১৬ মার্চ) বিকেলে বাসার ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
২০১৮-১৯ শিক্ষাবর্ষের এই মেধাবী শিক্ষার্থী সম্প্রতি তার স্নাতক সম্পন্ন করেছিলেন। ব্যক্তিগত জীবনে রিজু দুই সন্তানের (এক ছেলে ও এক মেয়ে) জননী ছিলেন। তার স্বামী মো. রাশিদুল ইসলাম পেশায় একজন ভেটেরিনারি চিকিৎসক।
রিজুর আকস্মিক এই প্রয়াণে বিশ্ববিদ্যালয় পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল গভীর শোক প্রকাশ করে বলেন, "আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।"
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত