# দুপচাঁচিয়ায় উপকার ভোগীদের মাঝে আর্থিক চেক বিতরণ

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%aa%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%97%e0%a7%80/
- Published: 2026-11-23T15:08:54+06:00
- Author: Alamin NV

**সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ**

বগুড়ার দুপচাঁচিয়ায় সামাজিক বন বিভাগের পক্ষ থেকে রাস্তার উপকার ভোগীদের মাঝে আর্থিক
চেক বিতরণ করা হয়েছে।
 গতকাল রোববার (২২শে নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার
কার্যালয়ে উপকার ভোগীদের হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরুখ 
খান। এ সময় উপজেলা বন কর্মকর্তা হাসান আল তারিক উপস্থিত ছিলেন। এদিন বেড়াগ্রাম থেকে
দাইমপুর পর্যন্ত আধা কিলোমিটার রাস্তার ৭ জন উপকার ভোগীর প্রত্যেককে ৯ হাজার ৯৭৮ টাকা
করে চেক প্রদান করা হয়। এতে মোট ৬৯ হাজার ৮৫০ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় উপকার ভোগীদের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।
