
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৬:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৩:১১ পি.এম
দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্র রউফ এর মৃত্যু

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় রোববার ২৬শে এপ্রিল দুপুরে পুকুরের পানিতে ডুবে আব্দুর রউফ(৭) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে দুপচাঁচিয়া পৌর এলাকার জে, কে কলেজ মাষ্টারপাড়া মহল্লার প্রবাসী মোঃ মুকুল হোসেনের ছেলে ও শাপলা কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।নিহতের পরিবার সূত্রে জানা যায়, আব্দুর রউফ প্রতিবেশী বন্ধু সাহানকে নিয়ে দুপুর ১২টার সময় বনবিভাগের পুকুরে গোসল করতে আসে। রউফ পুকুরের পানিতে তলিয়ে গেলে সাহান দ্রুত রউফের মাকে খবর দেয়। স্থানীয়রা রউফকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান পুকুরের পানিতে ডুবে শিশু আব্দুর রউফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত