প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ৭:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৪:০৫ পি.এম
দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে ২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক কারবারি আটক,

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধিঃ বগুড়া দুপচাঁচিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সহ একজন কে গ্রেফতার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ ।
শনিবার ২৫ জুলাই সকালে দুপচাঁচিয়া পৌরসভার পুরাতন বাজার এলাকার আনোয়ার ফার্মেসির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২১ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি হলেন, মোঃ সৌরভ ফকির ওরফে মোহন (২২), পিতা- মোঃ মোস্তফা, সাং- সঞ্জয়পুর, থানা- দুপচাঁচিয়া, জেলা- বগুড়া। পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান জানান ,মাদকমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA