# দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি আটক

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%aa%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf/
- Published: 2026-11-22T18:56:41+06:00
- Author: Alamin NV

**সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ**

বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২১নভেম্বর
শনিবার রাতে অভিযান চালিয়ে মোঃ মিঠু প্রাং (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা
হয়েছে।
 পুলিশ জানায়, তিনি দুপচাঁচিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের কুন্ডুপাড়া এলাকায় অভিযান
চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এবং তার হেফাজত থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
করা হয়। গ্রেফতারকৃত মোঃ মিঠু প্রাং দুপচাঁচিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুন্ডুপাড়া
এলাকার মৃত সেপু প্রাং এর ছেলে। পুলিশের তথ্যানুযায়ী, গ্রেফতারকৃত মিঠু প্রাং এর বিরুদ্ধে
আদালতে পূর্বে দায়ের করা আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে।গ্রেফতারকৃত আসামিকে মাদক
আইনে মামলা দিয়ে বগুড়া আদালতে পাঠানো হবে।
