
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৩:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ১২:৩৪ পি.এম
দুপচাঁচিয়ায় বাদ জুমা মডেল মসজিদে বিশেষ দোয়া
![]()
সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা দুপচাঁচিয়া মডেল মসজিদে বিশেষ দোয়া আয়োজন করা হয়েছে। বিএনপির উদ্যোগে এ দোয়া আয়োজন করা হয় দুপচাঁচিয়া মডেল মসজিদে।
আয়োজক সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ ভূমিধস পুরো বাংলাদেশে বিজয় অর্জন করে বিএনপি। একইসাথে বগুড়া -৩ (দুপচাঁচিয়া –আদমদীঘি) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদার বেসরকারিভাবে বিজয় অর্জন করেছেন। নির্বাচনের পর বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে বেসরকারিভাবে বিএনপির নবাগত প্রধানমন্ত্রী হিসেবে ঘোষিত করা হয়েছে। দলীয় হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী বিজয় উল্লাস না করে দেশের বিভিন্ন স্থানে মসজিদে দোয়া এবং সুবিধা সময়ে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হচ্ছে বলে জানান আয়োজকরা। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমান, দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু, দুপচাঁচিয়া -৩ আসনে বিজয়ী আব্দুল মহিত তালুকদারের সফলতা এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (মরহুমা)-র আত্মার মাগফিরাত ও জান্নাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত