সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ৩ জন গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১। মোঃ রায়জিত (২২), পিতাঃ মোঃ তাইফুল ইসলাম সাং: মনজাল থানাঃ ক্ষেতলাল জেলাঃ জয়পুরহাট। ২। মোঃ নূর ইসলাম (৩৭), পিতাঃ মৃত দিলবর সাং: বড় ধাপ থানাঃ দুপচাঁচিয়া। ৩। মোঃ শহিদুল ইসলাম (২৮), পিতাঃ মৃত আনসার সাং: বড়ধাপ থানাঃ দুপচাঁচিয়া জেলাঃ বগুড়া। সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএনসি, বগুড়ার 'খ' সার্কেলের একটি আভিযানিক টিম ও দুপচাঁচিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ৩ জন আসামিকে মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জনকে ২০ দিন, ১ জনকে ৩০ দিন, আর ১ জনকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।একই সঙ্গে ১ জনকে একশত টাকা, ১ জনকে দুইশত টাকা, আর ১ জনকে এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA