সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় ২০ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলা প্রশাসন দুপচাঁচিয়ার সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মোঃ তৌহিদুল ইসলাম এর নেতৃত্বে উপজেলার লালুকা রকি বিস্কুট ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায়
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, সেইসঙ্গে এমোনিয়াম বাই কার্বোনেট মান ও পরিমান নিয়ন্ত্রণ না করা, খাদ্যকর্মীগণ যাথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করছে না মর্মে প্রতীয়মান হয়।প্রস্তুতকৃত খাদ্য অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করতে দেখা যায়। এসকল অপরাধের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্ট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন জনিত অপরাধে উক্ত প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০/- (এক লাখ) টাকা জরিমানা প্রদান করা হয়। এবং তাৎক্ষণিক আদায় করা হয়। উপর্যুক্ত বিষয়ে প্রতিষ্ঠানটির মালিকের কাছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে।
অভিযানে দুপচাঁচিয়া উপজেলা দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মমতা রানী সাহা, উপস্থিত ছিলেন এবং প্রসিকিশন দাখিল করেন। এ সময় মোবাইল কোর্ট আদালতের বিচারক বলেন,অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য তৈরিতে নিশ্চিত নির্দেশনা প্রদান করেন। মোবাইল কোর্ট আদালত পরিচালনা কালে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে দুপচাঁচিয়া থানা পুলিশের একটি চৌকস টিম।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA