
প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ৪:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৬, ১:৩৬ এ.এম
দুপচাঁচিয়ার খানপুর নিতাই গৌর আশ্রম অষ্ট প্রহর কীর্তন শুরু

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া: বিশ্ব মানবতার কল্যাণ, দেশ-মাতৃকার শান্তি ও জাতির মঙ্গল কামনায় দুপচাঁচিয়া উপজেলার খানপুর সার্বজনীন শ্রী শ্রী নিতাই গৌর সেবা সংঘ আশ্রম মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক দিনব্যাপী অষ্ট প্রহর পদাবলী কীর্তন। আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ৬ মে (বুধবার) সন্ধ্যায় শ্রীমদ্ভগবত গীতা পাঠ ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা শুরু হয়েছে। ৭ মে (বৃহস্পতিবার) এক দিনব্যাপী কীর্তন শিল্পীরা রাধাগোবিন্দের লীলা কীর্তন পরিবেশন করবেন। পরে ৮মে (শুক্রবার) দুপুরে কুঞ্জভঙ্গ ও মহাপ্রভুর ভোগ উৎসবের মাধ্যমে এবারের যজ্ঞানুষ্ঠানের সমাপ্তি ঘটবে। আলতাফ নগর ইবনে সৈয়দ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক ও বৈষ্ণব ভক্ত শ্রী প্রদীপ কুমার প্রমানিক কীর্তনের গুরুত্ব তুলে ধরে বলেন, কলিযুগে মানুষের মুক্তির অন্যতম এক মাত্র পথ নাম সংকীর্তন—নাম শ্রবণ ও ধারণের মধ্যেই রয়েছে আত্মমুক্তির সাধনা।আয়োজক কমিটি জানান, ইতোমধ্যে অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগত সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকছে। পাশাপাশি অনুষ্ঠান চলাকালীন অসুস্থ মানুষের মাঝে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে।তিনারা আরও বলেন, ভক্তদের উপস্থিতিতেই এ আয়োজনের সার্থকতা আসবে। এসময় বিরতিহীন লীলাকীর্তন পরিবেশন করবেন শিল্পীরা— ভক্তপ্রবর চৈতন্য দাস উত্তম, (যশোর)। ভক্তপ্রবর রাধারাম দাস অধিকারী সহদেব, (বগুড়া)। ভক্তপ্রবর গৌর দেবনাথ, (নওগাঁ)। ভক্তপ্রবর স্বরুপানন্দ দাস সনৎ, (নওগাঁ) প্রমুখ:
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত