
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৩:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৫, ৫:৩০ পি.এম
দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া দুপচাঁচিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ইং পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় ৯ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও পায়ড়া উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুনছুর রহমান খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসীম কুমার দাসের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। বিশেষ অতিথির বক্তব্য উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আবুল বাশার, সদস্য আনোয়ার-উল-আজাদ লিটন। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত