
আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে প্রকাশিত বুলেটিনে বলা হয়, মেঘলা আকাশের কারণে রাজধানী ও আশপাশের এলাকায় দুপুর থেকে বিকেল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। পাশাপাশি গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।
আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ুর প্রভাবে হঠাৎ দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। এ সময় নিন্মাঞ্চল সাময়িকভাবে জলাবদ্ধ হয়ে পড়তে পারে এবং জনসাধারণকে অযথা ঘরের বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘে ঢেকে ছিল। মাঝে মাঝে হালকা বৃষ্টি হলেও দুপুর নাগাদ তা বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত