প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৬:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ২:৫১ পি.এম
দুস্থ পরিবারের মাঝে সরকারি জিআর চাল বিতরণ

আব্দুল আওয়াল: জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে সরকারের জেনারেল রিলিফ (জিআর) কর্মসূচির আওতায় ২০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বকশীগঞ্জ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। তিনি বলেন, সরকারের বরাদ্দকৃত জিআর চাল স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রকৃত সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে তাদের খাদ্য সহায়তা নিশ্চিত করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাল বিতরণ শেষে উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA