
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৩:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৫, ৫:৫৩ পি.এম
দেবিদ্বারে বালু বোঝাই ট্রাক্টর উল্টে নিহত-১

মোশাররফ মনির: কুমিল্লার দেবিদ্বারে বালু বোঝাই ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছে। দূর্ঘটনাটি ঘটে সোমবার (৬ জানুয়ারী) সকাল সাড়ে ৬টায় ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর গ্রামের গোমতী ব্রীজ সংলগ্ন গোমতী নদীর ভেতরে। নিহত ট্রাক্টর চালক রোবেল মিয়া(৩৮) উপজেলার খলিলপুর গ্রামের সাম মিয়ার পুত্র। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার বালিবাড়ি গ্রামের বালুর টিলা থেকে বালু বোঝাই করে ভেরী বাঁধের উপর দিয়ে খলিলপুর উত্তরপাড়া নিয়ে যাওয়ার পথে, খলিলপুর গোমতী ব্রীজে উঠার আগেই মোড়ে দ্রুতগামী ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে গোমতী নদীর ভেতরে একটি গর্তে উল্টে পড়ে চালকের মৃত্যু হয়। এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোঃ ইলিয়াস নাগরিক ভাবনাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠাই, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় ময়না তদন্ত ছাড়াই নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে দেই।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত