স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৪ নম্বর সুবিল ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক আলোচনা সভায় দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন বক্তারা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার এগারোগ্রাম বাজারের রয়েল ফুড অ্যান্ড পার্টি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৪ নম্বর সুবিল ইউনিয়ন বিএনপি নেতা মো. সোলায়মান সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম সরকার।
আলোচনা সভায় বক্তব্য দেন ৪ নম্বর সুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আতিকুর রহমান হিরন, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী, কাজী রাশেদ, মো. হারুনুর রশিদ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা মো. ফুল মিয়া মেম্বার, মো. সোহাগ, মো. বুলবুল সরকার, মো. শফিকুল ইসলাম আলম, মো. দুলু মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বিগত সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে বিএনপির অনেক নেতাকর্মী মামলা, হামলা, গ্রেপ্তার, জেল-জুলুম ও বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। নানা বাধা ও প্রতিকূলতা উপেক্ষা করে যারা ওই সময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, বর্তমানে তাদের অনেকেই যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না।
তারা আরও বলেন, আন্দোলনের কঠিন সময়ে যাদের অনেককে রাজপথের কর্মসূচিতে দেখা যায়নি, বর্তমানে তাদের কেউ কেউ গুরুত্বপূর্ণ জায়গায় মূল্যায়িত হচ্ছেন। এতে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে।
বক্তারা বলেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মীরাই দলের আন্দোলন-সংগ্রামের মূল শক্তি। তাই অতীতের আন্দোলন-সংগ্রামে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাদের রাজনৈতিক ত্যাগ, অবদান ও কঠিন সময়ে দলের পাশে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ সাংগঠনিক কর্মকাণ্ডে যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন।
তারা আরও বলেন, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং দেবিদ্বারের মাটি ও মানুষের নেতা আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থাশীল।
আলোচনা সভা থেকে উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি তৃণমূলের দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA