
প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ১০:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৬, ৮:১০ পি.এম
দেবিদ্বারে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার দেবিদ্বার উপজেলার পোনরা এলাকার ভোষনায় কৃষিজমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে হারুনুর রশীদ (৬০) নামে এক ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(১)/৮ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের হাজ্বী আম্বর আলীর ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে ভেকু (খননযন্ত্র) দিয়ে মাটি কেটে জমির স্বাভাবিক শ্রেণি পরিবর্তন করা হচ্ছিল। এতে কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য ও স্থানীয় কৃষি উৎপাদন হুমকির মুখে পড়ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে এবং অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, “কৃষিজমি রক্ষা ও অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও আবাদি জমি রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।”
স্থানীয় সচেতন মহল কৃষিজমি রক্ষায় প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত