
প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ১২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ৬:৫৯ পি.এম
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারন করেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে

গাউছুর রহমান, মাদারীপুর: মাদারীপুর-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারন করেই এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন আমরা হুমকি কিংবা চাপ প্রয়োগে বিশ্বাসী নই, আমরা মানুষকে ভালোবেসে ভোট নিতে চাই। আমিসহ আমরা প্রত্যেকটা নেতা-কর্মী মানুষের সুখেদুঃখে পাশে থাকতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কালকিনি পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে নয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় কালকিনি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক বেপারী, সাধারন সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, বিএনপি নেতা মিজানুর রহমান বেপারী, কালকিনি পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাডঃ মিজানুর রহমান,সাধারন সম্পাদক মোঃ কামাল বেপারী, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, মাদারীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান, কালকিনি ছাত্রদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক শিকদার মামুন, যুবনেতা শামীম মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ বেপারী, নাজমুল হোসেন, কালকিনি ছাত্রদলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রেতা মান্না, তুহিন,রতন মৃধাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষের জয়ের ব্যাপারে আশবাদ ব্যক্ত করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত