# দৈনিক সংবাদের সাবেক সম্পাদক আহমদুল কবিরের ২৩-তম মৃত্যুবার্ষিকী পালন

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%a6%e0%a7%88%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa/
- Published: 2026-11-25T16:35:24+06:00
- Author: Sankar Roy

**অরবিন্দ রায়, নরসিংদী:    **দেশ বরেণ্য রাজনীতিবিদ, দৈনিক সংবাদের সাবেক সম্পাদক,
ডাকসুর  প্রথম ভিপি, অসাম্প্রদায়িকতার বিমূর্ত স্তম্ভ, সাধারণ মানুষের আশ্রয়স্থল, নিঃস্বার্থ
পরোপকারী, সাবেক সংসদ সদস্য  আহমদুল কবির( মনু মিয়া)  ২৩ তম মৃত্যু বার্ষিকী পালন।

 আজকের এই দিনে নরসিংদীর পলাশের  জমিদার বাড়ির দেশবরেণ্য ব্যক্তিত্ব,নন্দিত  সাংবাদিক,
রাজনীতিবিদ আহমদুল কবির ২৩ বৎসর আগে চলে গেছেন পরপারে। তাঁরই স্মরণে ফজরবাদ কোরআন খতম
দিয়ে দিনটি  শুরু হয় ।

মঙ্গলবার সকাল ৮ টা ৩০ মিনিটে চার সহস্রাধিক দোস্তদের মধ্যে বিতরণ করা হয় উন্নত মানের
খাবার।  সকাল ১০ টা ৩০ মিনিটে মরহুমের কবরে পুষ্প অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন,
আহমদুল কবির ( মনু মিয়া ) স্মৃতি সংসদ, পলাশ উপজেলা প্রেসক্লাব, সংবাদ পরিবার, ঘোড়াশাল
মিয়া বাড়ি পরিবারবর্গ, ঘোড়াশাল পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম, পাঁচদোনা
ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মনির হোসেন, মেসার্স ইসলাম ট্রান্সপোর্ট এন্ড
ইসলাম ট্রেডার্স এর পক্ষে লোকমান হোসেন, ঘোড়াশাল পৌরসভার ৭ নং ওয়ার্ডের জনগণ, নেহাব
গ্রামবাসী। ফুলে ফুলে ছেয়ে যায় মরহুমের সমাধিস্থল। এরপর কবর জিয়ারত  ও মরহুমের আত্মার
মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

 বেলা ১১টায় শুরু হয় মরহুম আহমদুল কবির ( মনু মিয়া ) সাহেবের উপর স্মরণসভা ও কৃতি
শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সংবাদের সম্পাদক আলতামাস কবির। অনুষ্ঠান পরিচালনা 
করেন ঘোড়াশাল পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম। স্মরণ সভায় প্রথম বক্তব্য
রাখেন  আহমদুল কবির স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক কার্তিক চ্যাটার্জি। তিনি
আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, আজকে আমরা এখানে সমবেত হয়েছি যে মানুষটির জন্য সে মানুষটির
নাম আমরা সবাই জানি।  তিনি আর কেউ নয় তিনি পলাশের অত্যন্ত শ্রদ্ধাভাজন ও জনপ্রিয় 
একজন মানুষ আহমদুল কবির সাহেবের মৃত্যুবার্ষিকীতে। যার কারনে পলাশ আজ এত শিল্প সমৃদ্ধ
হয়েছে।সাধারণ মানুষের কর্মসংস্থান হয়েছে।

 তিনি থাকলে দেশের এই ক্রান্তিকালে  দেশের কল্যাণকর ভূমিকা রাখতে পারতেন। কিন্তু  আমাদের
দুর্ভাগ্য তিনি আর নেই। তবে তার আদর্শ বেঁচে আছে আমাদের মাঝে।   তিনি শুধু ঘোরাশার 
পলাশ শিল্পাঞ্চল গড়ে তোলেননি। তিনি আজীবন অসাম্প্রদায়িক চেতনা বুকে ধারণ করে আমাদের
সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন রচনা করে গেছেন। পলাশের বর্তমান যে শিল্প সমৃদ্ধ
অঞ্চল হিসাবে দেশে গড়ে উঠেছেন তার পিছনে প্রধান ভূমিকা ছিল  আহমদুল কবির সাহেব। শুধু
শিল্পাঞ্চল নয় রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান কৃষক শ্রমিকের ও সর্বসাধারণের উন্নতি জন্য
সর্বদা তিনি জীবদ্দশায় কাজ করে গেছেন। তাঁর মৃত্যুর পর আমরা তার স্মৃতি জাগ্রত রাখার
জন্য গড়ে তুলি আহামদুল কবির স্মৃতি সংসদ। সংগঠনটি হতে আমরা প্রতি বছর পলাশের ঘোড়াশাল
পৌরসভা ও বাকি চারটি ইউনিয়নে ৫০০০ কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সর্বসাধারণের 
জন্য গড়ে তোলা হয় একটি মেডিকেল টিম। দরিদ্র রোগীদের উন্নত চিকিৎসা জন্য প্রয়োজনে
ঢাকা পাঠানোর জন্য এই স্মৃতি সংসদ উদ্যোগ গ্রহণ করে। আমরা এই স্মৃতি সংসদের মাধ্যমে
মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের প্রতি মাসে সাহায্য সহযোগিতা ও ব্যক্তি প্রদান করে থাকি
যা সর্বজনবিদিত। আমি দৃঢ় কন্ঠে বলি আমরা কোনদিন আহমদুল কবির সাহেবকে ভুলবো না। তার
শিক্ষা আদর্শ ও নৈতিকতা যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেই চেতনা আমাদের মধ্যে জাগ্রত
করতে হবে।

 পাঁচদোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির হোসেন

বলেন,  আমরা নামাজ পড়ে আমদুল  কবির সাহেবের জন্য আল্লাহর কাছে দোয়া করব। একই সাথে
তার পরিবারের জন্য দোয়া করব। তার স্ত্রী ও পুত্রকন্যা সবাই দেশের কল্যাণে কাজ করে 
যাচ্ছেন যা  আমরা সবাই জানি। কবির সাহেব শুধু পলাশ বা নরসিংদীর উন্নয়ন করেননি তিনি
সারাদেশেরই কল্যাণে কাজ করে গেছেন যা সবার অনুকরণীয়। আল্লাহপাক যেন তাকে বেহেস্ত নসিব
করেন।

  দৈনিক সংবাদ এর ডিজিটাল বার্তা প্রধান রাশেদ আহমেদ বলেন, নক্ষত্রের মৃত্যু হয়নি 
যেমন মৃত্যু হয়নি  আহমদুল কবির সাহেবের। যে মানুষটি জমিদার পরিবারের বৃত্ত থেকে বের
হয়ে মিশে ছিলেন কৃষকের সাথে শ্রমিকের সাথে সর্ব সাধারণের সাথে তিনি কবির  সাহেব। তিনি
চিন্তায় মননে মেধায় সর্বদা চিন্তা করতেন বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসাবে। যে
রাষ্ট্র হবে আধুনিক ও অসাম্প্রদায়িক। ট্রেড ইউনিয়ন করেছেন কৃষক সংগঠন করেছেন। মিডিয়ার
জন্ম দিয়েছেন। এই বাংলাদেশে সবচেয়ে প্রাচীন যে পত্রিকাটি তার নাম সংবাদ। আধুনিক প্রযুক্তি
নিয়ে এই সংবাদ জন্ম নিয়েছিল ১৯৫১ সালে। যে পত্রিকায় নারীদের উন্নয়নের জন্য আলাদা
পাতা রয়েছে মেধা বিকাশের জন্য সকলের দরজা উন্মুক্ত রয়েছে। পত্রিকাটি হলো সংবাদ। আমরা
মনে মনে ঈর্ষা করতাম এই মানুষটির জন্য। কারণ তার চলন বরণ সবকিছু ছিল আধুনিকতার ছোঁয়া।
আবার যখন কৃষকদের সাথে মিশতেন বা গরিবদের সাথে মিশতেন একদম সাধারনের মত হয়ে যেতেন।
মুক্তিযুদ্ধের পর যখন দেশ গড়ার দায়িত্ব এসে বসলো। কবির  সাহেব যেহেতু সমাজতান্ত্রিক
চিন্তা চেতনায় বিশ্বাসী ছিলেন। ভাই তিনি চেয়েছিলেন দেশের মানুষের সমতা। বাংলার হিন্দু
বাংলার মুসলমান বাংলার খ্রিস্টান বাংলার বৌদ্ধ সবাই আমরা বাঙালি এই চেতনায় বিশ্বাসই
ছিলেন। মুক্তিযুদ্ধে নরসিংদীর যেমন অগ্রণী ভূমিকা ছিল তেমনি দেশভাগের পরেও দেশ গড়ার
জন্য নরসিংদীর অগ্রণী ভূমিকা ছিল।

পলাশের ডাঙ্গা ইউনিয়নে স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান সৈয়দ ইকবাল হোসে,

ঘোড়াশাল পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

 অনুষ্ঠানের সভাপতি সংবাদ সম্পাদক আলতামাশ কবির দরিদ্র মেধাবী কৃতি শিক্ষার্থীদের মধ্যে
বৃত্তি প্রদান করেন।  সকলের সাথে কুশল বিনিময় করে সকলের মঙ্গল কামনা করে আলোচনা সভা
শেষ করেন।

 স্মরণসভা শেষে আগত অতিথিবৃন্দকে মধ্যাহ্নভোজনে আপ্যায়ন করা হয়।  সাতটি এতিমখানার
শিশুদের উন্নত মানের খাবার বিতরন করা  হয়। বাদ আসর ঘোড়াশাল পৌরসভার ৭ নং ওয়ার্ডের
১৮টি মসজিদে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
