প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ৭:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৬, ৬:০১ পি.এম
দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মানদীর তীব্র স্রোতে ফেরি ভিড়তে পারেনি ঘাটে

রাজু আহমেদ, রাজবাড়ী: তীব্র স্রোতের কবলে পড়ে দৌলতদিয়া ঘাটে এসে ভিড়তে না পেরে কয়েক কিলোমিটার ভাটিতে ভেসে গেছে রো রো ফেরি ‘হামিদুর রহমান’। এতে আতঙ্কিত হয়ে পড়েছে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকেরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে রো রো ফেরি ‘হামিদুর রহমান’। মাঝ নদী পার হওয়ার পর তীব্র স্রোতের কবলে পড়ে ফেরিটিতে ত্রুটি দেখা দেয়। পরে স্রোতের টানে ফেরিটি নিচের দিকে ভেসে যেতে থাকলে সেখানেই নোঙর করা হয়। বর্তমানে ফেরিটি দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের নিচে নোঙর করা অবস্থায় রয়েছে। ফেরিটি উদ্ধারের জন্য আইটি জাহাজ পাঠানো হয়েছে। ফেরিটিতে ৮টি যাত্রীবাহী বাস, ৪টি ট্রাক ও ৩টি প্রাইভেটকার রয়েছে। মাঝেমধ্যে তীব্র স্রোতের কারণে এ ধরনের ঘটনা ঘটে বলেও জানান তিনি।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA