
সাম্প্রতিক বছরগুলোতে দেশে অনুমোদনহীন যৌনশক্তি ও রুচিবর্ধক ওষুধের ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়েছে। দ্রুত ফল পাওয়ার আশায় অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই এসব ওষুধ সেবন করছেন।
চিকিৎসকরা বলছেন, এসব ওষুধে ব্যবহৃত রাসায়নিক উপাদান, বিশেষ করে স্টেরয়েড ও সিনথেটিক যৌগ, শরীরের হরমোন ভারসাম্য নষ্ট করে দেয়। এর ফলে দেখা দিচ্ছে উচ্চ রক্তচাপ, লিভার-কিডনি বিকল, এমনকি হৃদরোগ ও মানসিক সমস্যা।
বিশেষজ্ঞদের মতে, সামাজিক সংকোচ ও সচেতনতার অভাবই এই বিপজ্জনক প্রবণতার মূল কারণ। অনলাইনে সহজপ্রাপ্যতা এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপন মানুষকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে।
তারা পরামর্শ দিয়েছেন—
চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ওষুধ ব্যবহার না করা এবং অনুমোদনবিহীন পণ্য বিক্রিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা জরুরি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত