
অনাবিল শান্তি ও অবারিত আনন্দের বার্তা নিয়ে ঈদের একফালি চাঁদ পশ্চিম দিগন্তে ভেসে ওঠে, তখন সর্ব শ্রেণীর মানুষের হৃদয়-গহিনে বয়ে যায় আনন্দ উচ্ছ্বাসের মৃদু দোলা। ঈদ বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত। ঈদ' শব্দের আরবি শব্দমূল 'আউদ'। ঈদ অর্থ যা ফিরে ফিরে আসে। 'ফিতর' শব্দের অর্থ ভেঙে দেওয়া বা ইফতার (নাস্তা) করা। ঈদুল ফিতর মানে সে আনন্দঘন উৎসব যা দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আসে। আসে সুশৃঙ্খল আচার-আচরণের তীর ঘেষে। নৈতিক, আত্মিক ও সামাজিক পরিশুদ্ধির সীমানা পেরিয়ে সামস্টিক কল্যান নিয়ে ঈদ আসে। ঈদ আসে কৃচ্ছ্র ও শুদ্ধতার প্রতীক হয়ে। তাকওয়ার (আল্লাহভীতি) শক্তিতে বলীয়ান হয়ে নতুন জীবনে ফেরার অঙ্গিকার নিয়ে ঈদ আসে। আর আল্লাহপাকের রহমত, মাগফিরাত ও নাজাত লাভের এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে আমাদের মাঝে যে ঈদ আসে তা হলো ঈদুল ফিতর। একজন রোজাদারের জন্য অত্যন্ত আনন্দের বিষয় হলো খোদাতায়ালার আদেশ অনুযায়ী মাসব্যাপী রোজা রাখতে আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন। এ খুশি প্রকাশ করতেই রমজান মাস শেষ করে শাওয়াল মাসের ১ তারিখে ঈদের আনন্দে মিলিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য উৎসাহ উদ্দীপনায় সারা দেশের ন্যায় শরণখোলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা মডেল বাজারে ঈদুল ফিতর উদযাপন করছেন মুসল্লিরা। ইউনিয়নের প্রায় পাঁচশতাধিক মুসল্লিদের নিয়ে বাইতুন নূর ঈদগাহ মাঠে সকাল ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অন্য বছরগুলোর মতো এবছরও ঈদগাহ ও মসজিদ গুলোতে মুসল্লীদের ঢল ছিল। অত্র মসজিদের সভাপতি মাওলানা আব্দুল বারী শরীফের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাউথখালির সোনাতলা মডেল বাজারে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। বাইতুল নূর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহেদী ঈদ উল ফিতরের জামায়াত পরিচালনা করেন। ঈদের নামাজের পরে মসজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ পূর্ব বছরের ন্যায় এবারেও মুসল্লিদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত