প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৮:০০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৬, ৫:০৬ পি.এম
ধর্ম প্রতিমন্ত্রী লিংকন-এঁর সওজ উপ-বিভাগীয় প্রকৌশলী সৌজন্য সাক্ষাৎ

মজনু মিয়া,গাইবান্ধা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী জনাব আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপির-সাথে ৬ সেপ্টেম্বর রবিবার সকালে
সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন গাইবান্ধা সড়ক ও জনপথ অধিদপ্তর পলাশবাড়ীর উপ-বিভাগীয় প্রকৌশলী ( SDE) মোঃ আনোয়ারুল হক।
সাক্ষাৎকালে গাইবান্ধার সড়ক ও জনপথ এর উন্নয়নমূলক কার্যক্রম ও আঞ্চলিক সড়ক যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক পদমর্যাদায় দপ্তরের দায়িত্বে এবং জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব মো. সাজাদুর রহমান সাজু, উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আনারুল হক।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA