
প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ৯:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ৫:৫৯ পি.এম
ধানেরশীষ ১লাখ ১০ হাজার ৬৯০, দাঁড়িপাল্লা ৭৫ হাজার ২৮৪
![]()
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের নাঙ্গলকোটে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কয়েকটি কেন্দ্র থেকে দাঁড়িপাল্লার এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ করেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। কয়েকটি কেন্দ্রে ধানের শীষ ও দাড়িপাল্লা প্রতীকের কর্মী সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া এবং হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা হলেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ, নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন যুবদল নেতা খোকন গাজী, জসিম উদ্দিন, ইব্রাহিম খলিল, সোহেল, বাবুল, মোবাশ্বের, পেরিয়া ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি জোবায়ের হোসেন, জামায়াত নেতা মাওলানা মহিব উল্লাহ ভূঁইয়া, মাসুদ বিল্লাহ ভূঁইয়া, মোহাম্মদ মানিক, মাহফুজ ভূঁইয়া, রাসেল মিয়াজী, সোহেল, রিয়াদ হোসেন, ইলিয়াস হোসেন, জেড্ডা পূর্ব ইউনিয়নের এনায়েত উল্লাহ, আবু জাফর, জোড্ডা পশ্চিম ইউনিয়নের মোহাম্মদ ইউসুফ, পৌরসভা জামায়াত নেতা মোরসালিন, ইসমাইল, মাসুদ। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোট উপজেলার ৯৭ কেন্দ্রের মধ্যে ৯৭ কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানেরশীষ ১লাখ ১০ হাজার ৬৯০ ও দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৭৫ হাজার ২৮৪ ভোট।
সাফায়েত উল্লাহ মিয়াজী
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত