
প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ২:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৫, ৭:২২ পি.এম
ধান ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার — হত্যার পর মুখ পুড়িয়ে বিকৃত করেছে দুর্বৃত্তরা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হত্যার পর মুখ পুড়িয়ে বিকৃত করা অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) সকালে ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলপাড়ার একটি ধানের মাঠ থেকে লাশটি পাওয়া যায়।
পুলিশের ধারণা, আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে পরিচয় গোপনের জন্য মুখ পুড়িয়ে বিকৃত করে এখানে ফেলে রাখা হয়েছে। এখন পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার জানান, “হত্যার পর মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে বলে ধারণা করছি। হত্যার কারণ এবং কারা এতে জড়িত, তা বের করতে তদন্ত চলছে।”
ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্টসহ প্রয়োজনীয় সব পদ্ধতি অনুসরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত