
নওগাঁ জেলা শহরের দক্ষিণ অংশে নওগাঁ পৌরসভার ৫ নং ওয়ার্ডের হাট নওগাঁ এলাকায় অবস্থিত প্রবাহ প্রি ক্যাডেট বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রবাহ গার্লস হাই স্কুল-এর বার্ষিক পরীক্ষা–২০২৫ এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে আগামী বুধবার ( ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ) সকাল ১০ টায়। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার প্রগতি পত্র–২০২৫ বিতরণ করা হবে। মেধাক্রম অনুযায়ী বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। ঘোষিত ফলাফল বিদ্যালয়ের ওয়েবসাইট probahoschool.edu.bd থেকেও জানা যাবে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকা এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের ফেসবুক পেজ Probaho Pre-Cadet and Girl's High School থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও শিক্ষার্থীরা তাদের বার্ষিক পরীক্ষার ফলাফল হাতে পেয়ে উচ্ছ্বাস ও আনন্দে মেতে উঠবে। ফলাফল প্রকাশ অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত