
প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ১০:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৬, ৫:২৯ পি.এম
নড়াইলে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন উদ্বোধন
![]()
ইকবাল হাসান, নড়াইল: নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে "রামচন্দ্রপুর দাইবাড়ি খাল" পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়ন প্রকল্পের সূচনা করা হয়।
উদ্বোধন শেষে নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার টি. এম. রাহসিন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় বিশেষ অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু , জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ সহ রাজনৈতিক,সামাজিক ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।।
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি (EGPP) কর্মসূচির আওতায় এই খনন কাজ পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই খালটি পুনঃখনন করা হলে অত্র এলাকার জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি কাজে সেচ সুবিধা বৃদ্ধির মাধ্যমে কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন।
গ্রামীণ জনপদের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের এই কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা পালন করবে। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ মেহেরুন নেছা
জানান, প্রাথমিকভাবে ৯৫০ মিটার দৈর্ঘ্য এবং ৮ মিটার প্রস্থ্য এ খাল ২৫ লাখ টাকা ব্যয়ে পুনঃখনন কাজ করা হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত