।। ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি।।
নড়াইলের নড়াগাতী থানার বড়দিয়া বাজারে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে তিনি ভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ভাঙনের খবর পেয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে কথা বলেছি। তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বাজেট না থাকায় নিজের ব্যক্তিগত তহবিল থেকে ৪ লাখ টাকা দিয়ে প্রকল্প তৈরি করে কাজ শুরু করার উদ্যোগ নিয়েছি। বড়দিয়া রক্ষায় বাজারসংলগ্ন তিন নদীর মোহনায় স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধ এবং ভবিষ্যতে ওই এলাকা ইজারা না দেওয়ার বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবো। এ ছাড়া খুব শিঘ্রই বড়দিয়া বাজার হতে ফেরীঘাটের দক্ষিন পর্যন্ত ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে।
পরে তিনি বড়দিয়া বাজার মন্দির ও বিভিন্ন সড়ক পরিদর্শন করেন এবং সড়কগুলো দ্রুত সংস্কারের আশ্বাস দেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA