
প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৬, ১১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৬, ৯:৪৮ পি.এম
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধন

নড়াইল প্রতিনিধি: নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেটে এশিয়া পোস্টের উদ্বোধন করা হয়।
সাংবাদিক আসাদুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য মো: আতাউর রহমান বাচ্চু।বিশেষ অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান,জেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা মো: আছাদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে নড়াইল ২ আসনের সংসদ সদস্য মো: আতাউর রহমান বাচ্চু বলেন,এশিয়া পোস্ট কেবল একটি নিউজ পোর্টাল নয়, এটি সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। এর মূল লক্ষ্য হলো জনগণের সুখ-দুঃখ এবং অধিকারের কথা তুলে ধরা। এশিয়া পোস্ট কোনো বিশেষ গোষ্ঠীর হয়ে নয়, বরং বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তথ্য পরিবেশনের মাধ্যমে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি মুনীর চৌধুরী, সুলতান মাহমুদ,নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পাঠক প্রবাহ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু,সিনিয়র সাংবাদিক মলয় নন্দী,কার্ত্তিক দাস,অশোক কুন্ডু, দৈনিক ওশান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক গুলশান আরা।
আলোচাসভা শেষে কেক কেটে এশিয়া পোস্টের উদ্বোধন করা হয়। পরে প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালি বের হয়। বর্ণাঢ্য র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এশিয়া পোস্টের নড়াইল প্রতিনিধি এসকে সুজয় বিশ্বাস।
এ সময় সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল,সুজয় বকশী,শরিফুল ইসলাম বাবলু,আব্দুল কাদের,আবুল কাশেম,নূরনবী,মধু সরকার,শুভ সরকার ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত