রেজাউল করিম খোকন, লোহাগড়া( নড়াইল)প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চাকুলিয়া গ্রামে চাকুলিয়া পূর্বপাড়া জামে মসজিদ এর উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু।
শুক্রবার (১১'সেপ্টেম্বর) জুম্মার নামাজ এ ইমামতীর মধ্য দিয়ে সংসদ সদস্য এ মসজিদের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু বলেন, মসজিদ আল্লাহর ঘর। মুসলমান হিসাবে আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। ইসলাম শান্তির ধর্ম। আমরা মসজিদে জামায়াতে নামাজ আদায় করি। মসজিদের রক্ষণাবেক্ষণ যত্নের সাথে করতে হবে। সমাজে শান্তি স্থাপনে মসজিদ, মাদ্রাসার শিক্ষা গুরুত্বপূর্ণ। সরকার মসজিদের উন্নয়নে বরাদ্দ দিচ্ছে। ইমাম ও মোয়াজ্জিমদের সম্মানিত করছে।
আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারলে সমাজে শান্তি আসবে। মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারবে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ জামিরুল হক টুটুল, লোহাগড়া উপজেলার আমীর মাওলানা মোঃ হাদিউজ্জামান, সাধারন সম্পাদক মাওলানা সেকেন্দার খান, সহকারী সাধারন সম্পাদক মোঃ ইমরান হুসাইন,উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এমদাদুল হক, ইউপি সদস্য মোস্তফা কামাল, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাসুূদ বিল্লাহ প্রমুখ।
গ্রামবাসীর অর্থায়নে মসজিদটির নির্মাণ কাজ করা হচ্ছে।
এর আগে সংসদ সদস্য সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়ন এর রতডাঙ্গা গ্রামের একটি রাস্তার দূরাবস্থা পরিদর্শন শেষে আগামী ২/৩ মাসের মধ্যে ইটের সলিং করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA