
ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি: শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর বালিকা দলের প্রথম পর্বের ফুটবল খেলায় মঙ্গলবার সকালে লোহাগড়া উপজেলা বালিকা দল ৭-০ গোলে কালিয়া উপজেলা দলকে পরাজিত করে ফাইনালে উঠে। অপর খেলায় নড়াইল পৌরসভা বালিকা দল ৩-০ গোলে নড়াইল সদর উপজেলা বালিকা দলকে পরাজিত করে ফাইনালে উঠে।
বিকালে নড়াইল বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বালিকা দলের ফাইনাল খেলায় লোহাগড়া উপজেলা বালিকা দল ও নড়াইল পৌরসভা বালিকা দলের মধ্যে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় লোহাগড়া উপজেলা বালিকা দল ৩-০ গোলে নড়াইল পৌরসভা বালিকা দল কে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
জেলা ক্রীড়া অফিসার (অঃদাঃ) ও নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ এর পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ রুবেল শেখ এবং ক্রীড়া সংগঠক মোঃ মাহাবুব উর রহমানবালিকা দলের ফাইনাল খেলার ফলাফল নিশ্চিত করে জানান, এখনো বালক দলের খেলা হয় নাই।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত