
প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৬:০১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৫:৩৫ পি.এম
নতুন বাংলাদেশ উপহার দেওয়াই আমাদের নির্বাচনি অঙ্গীকার- খোকন তালুকদার

"আগামীতে নতুন একটি বাংলাদেশ উপহার দেওয়াই হলো আমাদের নির্বাচনি অঙ্গীকার" আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর তিন আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও বিএনপি নির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন তার নিজ নির্বাচনী এলাকা মাদারীপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণার সময় স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্য এসব কথা বলেন।
সোমবার (১০ নভেম্বর) বিকালে কালকিনি উপজেলার শিকার মঙ্গল, মিয়ারহাট, এনায়েত নগর, আলিনগর, ফাশিয়াতলা বাজার এবং মাদারীপুর উপজেলার খোয়াজপুরসহ বিভিন্ন ইউনিয়ন ও হাটবাজারে তার নির্বাচনী প্রচারণা চালান তিনি ও তার সাথে থাকা অসংখ্য নেতা-কর্মীরা। এসময়ে এলাকার সব শ্রেনীর মানুষের কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।
গনসংযোগ কালে তিনি বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ সকল গুম হওয়া পরিবার ও জুলাই আন্দোলনের শহীদ পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং সুখে দুঃখে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রচারণায় কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মো. মাহবুব হোসেন মুন্সি, জেলা বিএনপির আহবায়ক সদস্য গাউছ-উর রহমান, কালকিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল বেপারী, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসান, কালকিনি উপজেলা যুবনেতা মোঃ শামীম মোল্লা, শিকদার মামুন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত