
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটায় কুয়াশায় মোড়া কনকনে শীতে গ্রামীণ ঐতিহ্যের আবহে ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার নবমতি সাহিত্য পরিষদের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে পিঠা উৎসব ও প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
পল্লী প্রকৃতির দিগন্তজোড়া ইছামতী বিলের খোলা মাঠে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উৎসবে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার স্টল বসানো হয়।
পাশাপাশি নানা ধরনের খাদ্যদ্রব্যের সমাহার দর্শনার্থীদের আকৃষ্ট করে।
অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল পিঠা উৎসব ও বর্ষপূর্তি র্যালি, পাখি হত্যা বন্ধে জনসচেতনতা সৃষ্টি কার্যক্রম এবং লোকজ সংস্কৃতিকে তুলে ধরতে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মো: শাহজাহান মিয়া, হাবিবুল্লাহসহ নবমতি সাহিত্য পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, গ্রামীণ সংস্কৃতি ও সাহিত্যচর্চার প্রসারের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত