

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর পাঁচদোনা মোড়ে সিএনজি স্ট্যান্ড দখল, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের গাড়িতে হাত বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানা যায়। বিএনপি দই গ্রুপের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছে।রোববার সন্ধ্যার পর শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত পাঁচদোনা মোড় এলাকায় দফায় দফায় দুই গ্রুপের সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
আহতদের মধ্যে পাঁচদোনা এলাকায় তাইজুদ্দিনের ছেলে হামিদ মিয়া (২৮), বিল্লাল মিয়ার ছেলে হাসান মিয়া (২৮) তাদের উদ্ধার করে দুইজনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অন্যান্য আহতদের ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি ও পাঁচদোনা মোড়ের সিএনজি স্টেশন দখল নিয়ে গত বছরের ৫ আগস্টের পর থেকে বিরোধ শুরু হয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লালু মিয়া ওরফে লাল মিয়া ও বিএনপির কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে।সর্বশেষ রোববার সন্ধ্যায় ঝুট নিয়ে মোছাদ্দেকের এক কর্মীর ওপর হামলা চালায় লালু মেম্বারের লোকজন। এতেই ক্ষিপ্ত হয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সন্ধার পর থেকে দফায় দফায় সংঘর্ষে দুই গ্রুপের অন্তত পাঁচজন আহত হয়। একাধিক ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে । পরে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়।নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম গনমাধ্যমকে জানান , সন্ধ্যায় তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং রাত সাড়ে ১১টা পর্যন্ত তারা পরস্পর মুখোমুখি অবস্থান করে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ সকল প্রস্তুতি গ্রহন করেছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত