
প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ১১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ৪:২৪ পি.এম
নলছিটিতে তিন মসজিদে দোয়া-মিলাদ, উদ্যোগে ছাত্রদল নেতা রাকিব আহম্মেদ
![]()
ঝালকাঠির নলছিটিতে শুক্রবার (১৩ তারিখ) জুমার নামাজ শেষে তিনটি জামে মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব আহম্মেদের ব্যক্তিগত উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদের আয়োজন করা হয় আশ্রাফ আলী জামে মসজিদ, মুসা খালি জামে মসজিদ এবং সিটি গোডাউন জামে মসজিদে।
আয়োজক সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে “নিরঙ্কুশ ভূমিধস বিজয়” অর্জন করে বিএনপি। একইসাথে ঝালকাঠি-২ (ঝালকাঠি–নলছিটি) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ধানের শীষের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বেসরকারিভাবে বিজয় অর্জন করেছেন।
নির্বাচনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানকে বেসরকারিভাবে বিএনপির নবাগত প্রধানমন্ত্রী হিসেবে ঘোষিত করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
দলীয় হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী বিজয় উল্লাস না করে দেশের বিভিন্ন স্থানে মসজিদে মিলাদ ও দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হচ্ছে বলে জানান আয়োজকরা।
এসময় দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু, ঝালকাঠি-২ আসনে বিজয়ী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো’র সফলতা এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (মরহুমা)-র আত্মার মাগফিরাত ও জান্নাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত