
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৫:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৩:৩০ পি.এম
নলছিটিতে হালকা বৃষ্টি-হাওয়ায় বিদ্যুৎ বিভ্রাট জনদুর্ভোগ চরমে
![]()
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় সামান্য বৃষ্টি ও বাতাসেই বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। ফলে প্রচণ্ড গরমে নাকাল সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না, তাদের মধ্যে বিরাজ করছে চরম হতাশা।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, নলছিটি বিদ্যুৎ অফিসের গাফিলতি ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সামান্য প্রাকৃতিক বৈরিতাতেই বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। হালকা বৃষ্টি বা বাতাসে বিদ্যুৎ চলে যাওয়া এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এতে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি।
বিদ্যুৎ সরবরাহের দায়িত্বশীল কর্মকর্তাদের উদাসীনতা ও তদারকির অভাব জনরোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ রয়েছে, সঠিক রক্ষণাবেক্ষণ ও জরুরি প্রস্তুতির ঘাটতির ফলেই এ পরিস্থিতি তৈরি হয়েছে।
এ বিষয়ে নলছিটি (ওজোপাডিকো) বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী সোহেল রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কর্মব্যস্ততার কারণ দেখিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সাধারণ মানুষ দ্রুত সমস্যা সমাধানে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় এই দুর্ভোগ আরও দীর্ঘায়িত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত