
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৬:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ১০:২৪ পি.এম
নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এসএসসি ও এইচ এস সি পাশ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান
![]()
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পারফরমেন্স বেজড গ্রান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম (এসইডিপি)-এর অংশ হিসেবে নাগেশ্বরীতে অনুষ্ঠিত হলো ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচ এস সি পাশ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান।
আজ মঙ্গলবার ২৯শে জুলাই ২০২৫ বিকেল ৩ টায় নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম - জেলা শিক্ষা অফিসার, সভাপতিত্ব করেন সিব্বির আহমেদ উপজেলা নির্বাহী অফিসার, নাগেশ্বরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা আমীর- মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকি, নাগেশ্বরী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ- শামসুদ্দিন, সাংবাদিক শাহীন শহীদ, সাংবাদিক রফিকুল ইসলাম, প্রভাষক আজহারুল ইসলাম আলামিন। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের এ সাফল্য আমাদের শিক্ষা ব্যবস্থার অগ্রগতির প্রতিচ্ছবি। সরকারের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে। তাঁরা আরও বলেন, “আজকের এ মেধাবীরা আগামী দিনে জাতির নেতৃত্ব দেবে, এজন্য তাদের প্রতি পরিবারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষককে আগে নিজে বদলাতে হবে। শেষে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামরুল ইসলাম।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত