বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে গতিশীল করা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষে কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা দক্ষিণ ইউনিয়ন যুবদলের আয়োজনে মতবিনিময় সভা শুক্রবার রাতে ভোলাইন বাজার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আদ্রা দক্ষিণ ইউনিয়ন যুবদল আহ্বায়ক ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন।
আদ্রা দক্ষিণ ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মানিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম মজুমদার, আদ্রা দক্ষিণ ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর কবির মজুমদার, বিএনপি নেতা হানিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক হাজী আবুল বাশার মেম্বার, বিএনপি নেতা হুমায়ুন কবির, ফয়েজ আহম্মেদ মজুমদার, জোড্ডা পশ্চিম ইউনিয়ন যুবদল আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুজন, আদ্রা দক্ষিণ ইউনিয়ন যুবদল সদস্য সচিব নুরুন্নবী পারভেজ, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন শান্ত, মিলন হোসেন, জিয়াউল হক জিয়া, এস এম মনির, ওমর ফারুক, কাজী রুবেল, মোহাম্মদ মাছুম বিল্লাহ, মাস্টার বদিউল আলম, আনোয়ার হোসেন, শামসুদ্দিন। ৫নং ওয়ার্ড যুবদল নেতা সালা উদ্দিন, ৭নং ওয়ার্ড নেতা জাবেদ মজুমদার, ৩নং ওয়ার্ড নেতা আব্দুল মমিন, ২নং ওয়ার্ড নেতা মহিন উদ্দিন, ১নং ওয়ার্ড নেতা শিহাব উদ্দিন মিলন, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুল ইসলাম মজুমদার, জুয়েল রানা, মাঈন উদ্দিন, ইউনিয়ন ছাত্রদল নেতা ইব্রাহিম খলিল।
এসময় উপস্থিত ছিলেন আদ্রা দক্ষিণ ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজুমদার, আশরাফুল হক মানসুর, ওমর ফারুক, রবিউল হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা আপন আহমেদ রাজু, আশিকুর রহমান মজুমদার, শামিম প্রমুখ।