প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ১২:২৯ পি.এম
নাঙ্গলকোটের বক্সগঞ্জে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কমিউনিটি পুলিশিং কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়নের আয়োজনে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ রবিবার সকালে বক্সগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়েছে। বাজারের ব্যাংক মোড়ে মাদকবিরোধী সমাবেশ শেষে বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালি শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে গিয়ে শেষ করে। র্যালিতে স্থানীয় হাজার-হাজার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। এছাড়া র্যালিতে বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়, আলীম মাদ্রাসা ও বালিকা মাদ্রাসা-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ অংশগ্রহণ করেন।
কমিউনিটি পুলিশিং নাঙ্গলকোট উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম মজুমদারের সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক কাজী ফয়সাল।
কমিউনিটি পুলিশিং বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মহিবুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা, থানা অফিসার ইনচার্জ শাহিনূর ইসলাম, উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান গোলাম রসূল, বক্সগঞ্জ ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি নুরুন নবী স্বপন।
এছাড়া, মাদকবিরোধী র্যালি ও সমাবেশে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA