প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ৮:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৬, ১২:৩৩ পি.এম
নাঙ্গলকোট থানা পুলিশের আয়োজনে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশের আয়োজনে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ রবিবার দুপুরে নাঙ্গলকোট বটতলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে র্যালিটি নাঙ্গলকোট বটতলা থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ করে।
সমাবেশে নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইউনুস হাসান মানিক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী ফয়সাল প্রমুখ।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA