
বাংলাদেশ পানি আইন, ২০১৩ এবং বিধিমালা, ২০১৮ অবহিতকরণ এবং নাচোল উপজেলার সমীক্ষা প্রকল্পের ফলাফলের উপর শুনানি/মতামত গ্রহণ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (১১আগস্ট) সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্য রাখেন ওয়ারপো'র মহাপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে ওয়ারপো'র (পরিকল্পনা) পরিচালক নুর আলম, (প্রশাসনের) অতিরিক্ত পরিচালক এবিএম গোলাম ফারুক, (পানি'র) উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আল আমিন কবির ভুঁইয়াসহ আইডব্লিউ এম এর প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
এছাড়াও নাচোল সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, কৃষি অফিসার সলেহ্ আকরাম সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, পৌর বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক দুলাল হোদা, পৌর জামায়াতে আমীর মনিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন দলের নেতৃবৃন্দরাও উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
উল্লেখ্য যে, চাঁপাইনবাবগঞ্জের (মরুভূমি) নাচোল উপজেলায় পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে, খাবার পানি সংকট ও ফসল চাষাবাদে হুমকির সম্মুখীনে পড়েছে উপজেলার সর্বস্তরের জনগণ। সেই সমস্যা সমাধানের লক্ষ্যে খাবার পানির মটারের ব্যবহার কমিয়ে আনা, খাঁড়ি, সরকারি পুকুর, খালবিল পূর্ণ খনন করা, কম পানি ব্যবহারে যে, ফসল উৎপাদন হবে, সেই ফসল চাষাবাদ করা এবং নিচের পানি ব্যবহার কমিয়ে মহানন্দা নদী থেকে আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে পানি উত্তোলন করে সরকারি পুকুরে, খালবিলে এবং খাঁড়িতে এনে চাষাবাদে ব্যবহারসহ বিভিন্ন করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরে বাস্তবায়ন করা কথা বলেন অতিথিবৃন্দরা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত