
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৬:১২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ১:৫৩ পি.এম
নাচোলে কালইর ফল ফাউন্ডেশনের মাসিক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল ) বিকেল সাড়ে ৫ টায় কালইর বাজার ফল ফাউন্ডেশনের কার্যালয়ে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। কালইর ফল ফাউন্ডেশন এর সভাপতি ও কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আতাউর রহমান লিটনের সঞ্চালনায়
উপস্থিত ছিলেন, ফল ফাউন্ডেশনের সহ-সভাপতি নাজির হোসেন, বাবুল আক্তার, আবু কালাম আজাদ ফিন্টু, সাধারণ সম্পাদক তাজামুল হক, সহ-সাধারণ সম্পাদক বাবুল হোসেন, প্রচার সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম প্রচার সম্পাদক সেলিম রেজা, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউসুফ আলী,যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালেকসহ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা। মাসিক সভায় ফল ফাউন্ডেশন এর দোকান ঘর নির্মাণের জন্য জায়গা পরিদর্শনসহ সদস্যদের মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
মোঃ আরিফুল ইসলাম
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত