
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১০:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৫, ৭:৪৬ পি.এম
নাচোলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাত বিনাতিল -২ ও ৩ এর সাথে বারি তিল-৩ এর প্রয়োগিক মাঠ পরিক্ষা মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে, চাঁপাই নবাবগঞ্জের নাচোল উপজেলায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পরামাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রর চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে ও নাচোল উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এবং "বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ" প্রকল্পের অর্থায়নে, আজ মঙ্গলবার বিকেলে উপজেলার নেজামপুর ইউনিয়নের পল্টন পুকুর গ্রামে এলাকার কৃষক কৃষাণীদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের এসএসও এবং (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ড. মোঃ আজাদুল হকের সভাপতিত্বে ভার্চুয়াল এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ (বিনা) মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনা'র গবেষণা, কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক এবং পিএসও ড. মোঃ মাহবুবুল আলম তরফদার, বিনা'র পিএসও এবং উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এএম ওয়াহিদুজ্জামান, নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত