
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৮:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৫, ৫:৪৭ পি.এম
নাচোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ও ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০০ শিক্ষার্থীকে তাল, বেল,লেবুও আমের চারা বিতরন করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ ২ /২০২৫ - ২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ,ইয়ার ফ্লো মেশিন, তাল নারিকেল লেবু নিম,কাঠাল,বেল,তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক
কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।
এসময়
নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, সমাজসেবা অফিস সোহেল রানা, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব , উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, সহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে নাচোল কৃষি অফিসার সলেহ আকরাম এর উপস্থিতিতে ৩০ জন
কৃষকে, তুলা চাষারের জন্য ১কেজি করে তুলা বিজ,৫০কেজি টিএসসি, ৫০কেজি এমওপি সার, কন্ধ পেঁয়াজ চাষের জন্যে ,
১৬০ কেজি বীজ, ডিএপি ২০কেজি,এমওপি ২০কেজি সার, সবজি চাষের জন্য ১০০জন কৃষকে ৫ প্রকার বীজ,ডিএপি ৫কেজি এমওপি ৫কেজি সার দেওয়া হয়।অপর দিকে ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১,২০০ শিক্ষার্থীকে ফলজ চারা বিতরণ করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত