
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৩:০২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:০৬ পি.এম
নাচোলে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এ সময় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল ইসলাম, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামসহ কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওয়াতায় মাসকালাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এক্ষেত্রে প্রতিজন কৃষককে ৫ কেজি মাসকালাইয়ের বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, এবারের মৌসুমে মোট ১ হাজার ৩০০ জন কৃষক এই সুবিধার আওতায় আসবেন। কৃষি উৎপাদন বাড়াতে ও কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সরকার এ ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। প্রণোদনার এ উদ্যোগ কৃষকদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে এবং এই মৌসুমে সঠিকভাবে চাষাবাদে উৎসাহ জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত কৃষকরা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত