
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৯:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৫, ৬:১০ পি.এম
নাচোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মাহাতাব উদ্দিন মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি (এনমাস) এর সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সাবেক অফিসার ইনচার্জ নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে ক্যাম্পে উপস্থিত ছিলেন ইস্পাহানি ইসলামীয়া চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সৈয়দ আকিব, এনমাস'র সভাপতি সাকিল রেজা, সমাজসেবক জমিরউদ্দীনসহ অন্যান্যরা। সভাপতির বক্তব্যে হাফিজুর রহমান জানান, এমন মানবিক আয়োজন বারবার হোক। শহরে গিয়ে চিকিৎসা খরচ অনেকেই মেটাতে পারেন না, তারা এখানে চিকিৎসা গ্রহণ করে অনেক উপকৃত হলো।
এ বিষয়ে মূল আয়োজক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম জানান, মাহাতাব উদ্দিন মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে প্রতি ছয় মাস পরপর এমন চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিল ইস্পাহানি ইসলামীয়া চক্ষু হাসপাতাল, নওগাঁ। ফ্রি ক্যাম্পে প্রায় ৩শতাধিক রোগী চিকিৎসা গ্রহণ করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত