
প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ৫:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ৮:৪৩ পি.এম
নাচোলে মনগড়া প্রযুক্তিতে পৌরসভার ড্রেনের ৬ ইঞ্চি ওয়ালের উপর ১০ ইঞ্চি পিলার নির্মান, জনমনে ক্ষোভ
![]()
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার আওতায় খাদ্যগুদাম সড়কের পাশে প্রায় ৫মাস পূর্বে উপজেলা প্রণীসম্পদ হাসপাতালের ভেঙেপড়া ওয়ালের পূণঃ নির্মান কাজে মনগড়া প্রযুক্তিতে ৬ ইঞ্চি ওয়ালের উপর ১০বাই ১০ ইঞ্চি পিলার(কলাম) নির্মানের অভিযোগে জনমনে ক্ষোভ বিরাজ করছে। উপজেলা প্রণীসম্পদ হাসপাতালের ভেঙেপড়া বাউন্ডারি ওয়ালটি জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী ও ঠিকাদারের অবহেলায় প্রায় ৫ মাস পূর্বে ভেঙে পড়ে। এতে করে হাসপতালের নিরাপত্তা বিঘ্নিত হয়। গত জুন মাসের আইন শৃংখলা কমিটির মাসিক সভায় স্থানীয় সাংবাদিকগণ বিষয়টি নিয়ে আলোচনা করলে ততকালীন পৌর প্রশাসক(ইউএনও)নীলুফা সরকার, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মাহবুবুল আলম ও ঠিকাদারী প্রতিষ্ঠান খালেক এন্টারপ্রাইজ ওয়ালটি পূণঃ নির্মান করে দিবেন বলে কথা হয়। দীর্ঘ ৫ মাস পর ওই ওয়ালটি পূণঃ নির্মানের কথা বলে ড্রেনের ৬ ইঞ্চি ওয়ালের উপর স্ল্যাবের সাথেই ১০ বাই ১০ ইঞ্চি কলাম(পিলার) নির্মান শুরু করে ঠিকাদার। ড্রেনের ৬ইঞ্চি ওয়ালের উপর ১০ বাই ১০ ইঞ্চি কলাম(পিলার) নির্মান করতে গিয়ে প্রতিটি পিলারের গোড়া ওয়াল থেকে প্রায় দেড় থেকে ২ ইঞ্চি শুন্যের উপর রয়ে গেছে। এতে করে নির্মিয়মান ওয়াল ঝুঁকিতে থেকে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ কাউসার আলী জানান, একদিকে নিরাপত্তা বেষ্টনীর ওয়াল নির্মানে যেমন অনিয়ম হচ্ছে, অন্যদিকে ওয়ালের পাশেই গাড়ী রাখা সেডটিও বর্তমানে ঝুঁকিতে রয়েছে। মনগড়া প্রযুক্তিতে ওয়ালের উপর পিলার(কলাম) নির্মানের বিষয়ে জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম জানান, আপাতত ওই অংশের কাজ বন্ধ আছে। অভিযোগ পেয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন গত ২২ জুলাই স্পট পরিদর্শন করে নির্মান কাজ বন্ধ করার নির্দেশ দেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত