
প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ১২:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৫, ৭:৩৪ পি.এম
নাচোলে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গলাকাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মৃত ব্যক্তি হলেন নাচোল রেলস্টেশন শ্রীরামপুর রেলপাড়ার মৃত মোত্তালেব হোসেন ফাঁক মন্ডলের ছেলে রাজু আহমেদ (২৫)।
মৃত রাজু আহমেদ একজন ভ্যান চালক। সে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হলে রাতে আর বাড়ি ফেরেনি। আজ সোমবার সকালে পথচারীরা মরদেহ পড়ে থাকতে দেখে, থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত