
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৬:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ৫:৫৬ পি.এম
নাচোলে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
![]()
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাকা রাস্তার উপরে ভুটভুটি উল্টে ১জন নিহত এবং ৬জন আহত হয়েছে। এলাকাবাসী ও নাচোল থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫জুলাই) গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি থেকে সকালে ভুটভুটি যোগে আম পাড়ার জন্য কাকনহাটের উদ্দেশ্যে রওনা হয়।
সকাল ৬টার দিকে নাচোল টু আমনুরা রোডে ফুলকুড়ি বাজার নামক স্থানে রাস্তার মাঝে একটি গর্তে সামনের চাকা পড়ে গাড়িটি উল্টে গেলে, চালক গাড়ির নিচে পড়ে মারা যান। গাড়িতে থাকা আম ভাঙ্গা লেভাররা অন্তত ৬জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের কাউন্সিল এলাকার জুয়েল রানা (৪৫)। স্থানীয় লোকজন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা, আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে প্রেরণ করেন। এবং নিহত ব্যক্তিকে থানায় নিয়ে আসেন। ঘটনার বিষয়টি নাচোল থানার এসআই আতাউর রহমান নিশ্চিত করেছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত