
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৫:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৫, ৭:২৮ পি.এম
নাচোলে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

আরিফুল ইসলাম নাচোল, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, এসোডোর নির্বাহী পরিচালক রবিউল আলম, সাবেক সভাপতি জতিন হেমরম,বর্তমান সদস্য রঞ্জনা বর্মনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন গ্রাম থেকে আশা আদিবাসী নারী-পুরুষ।
৯ আগস্ট শনিবার বেলা ১১টায় আদিবাসী একাডেমি চত্বর থেকে নাচোল আদিবাসী একাডেমি ও বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এসেডো ও গণস্বাক্ষরতা অভিযান এর যৌথ আয়োজনে শত শত আদিবাসী নারী-পুরুষের অংশগ্রহণে রংবেরঙের ফেস্টুন ও পতাকা হাতে একটি বর্ণাঢ্য রেলী বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আদিবাসী একাডেমির সভাপতি বিধান সিং এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি এসোডোর নির্বাহী পরিচালক রবিউল আলম তার
বক্তব্যের মাঝে বলেন আদিবাসীরা যাতে করে তাদের হারিয়ে যাওয়া জমি, শ্মশান ঘাট,নায্য অধিকার ফিরে পাই তার জন্য এসোডো সরকারের সুদৃষ্টি কামনা করেন।।এসময় একাডেমির সাবেক সভাপতি জতিন হেমরোম উপস্থিত থেকে আদিবাসীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। অপর দিকে বর্তমান সদস্য রঞ্জনা বর্মন তার বক্তব্যে বলেন আদিবাসীরা যাতেকরে তাদের সমস্ত মৌলিক অধিকার গুলো পাই সে বিষয়ে সরকার যেন সুনজর দেন। পরে সভাপতির সমাপনী বক্তব্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আদিবাসী দিবসের আলোচনাসভা শেষ হয়। হেমরোম উপস্থিত থেকে আদিবাসীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। অপর দিকে বর্তমান সদস্য রঞ্জনা বর্মন তার বক্তব্যে বলেন আদিবাসীরা যাতেকরে তাদের সমস্ত মৌলিক অধিকার গুলো পাই সে বিষয়ে সরকার যেন সুনজর দেন। পরে সভাপতির সমাপনী বক্তব্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আদিবাসী দিবসের আলোচনাসভা শেষ হয়।
নাচোলে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত