
পিরোজপুর অফিস ও নাজিরপুর প্রতিনিধি :: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির আলোকে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট এরিয়ার বাহিরে হেল্প ডেক্সের মাধ্যমে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ জুন) সকালে শহীদ জিয়া কলেজ পরীক্ষা কেন্দ্রে এই উদ্যোগ গ্রহণ করা হয়। নাজিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পির নেতৃত্বে কর্মসূচিটি সুচারুভাবে বাস্তবায়ন করা হয়। এ সময় সহযোগিতায় সক্রিয় ভূমিকা পালন করেন, শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফাইজুল ইসলাম ফয়েজ, শহীদ জিয়া কলেজ ছাত্রদল সভাপতি আসাদ শেখ, সাধারণ সম্পাদক ইমাম খান, শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, নাজিরপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবু তালেব শেখ, ছাত্রদল নেতা রাব্বি রাইহান প্রিন্স, শাঁখারিকাঠি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল মল্লিকসহ বিভিন্ন স্তরের ছাত্রদল নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে। হেল্প ডেস্ককে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তির ছাপ দেখা গেছে। অনেকেই এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং নিয়মিত এ ধরনের সহায়তামূলক কার্যক্রম চালু রাখার আহ্বান জানান।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত