
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ১২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৭:৩৭ পি.এম
নারায়ণগঞ্জে রমরমা মাদক বাণিজ্য,প্রশাসন নিরব—জনমনে আতঙ্ক
![]()
নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার , সোনারগাঁ সহ বিভিন্ন উপজেলায় দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে মাদক ব্যবসা।গাঁজা, ইয়াবা , ফেনসিডিলসহ,স্কফ সিরাপ সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের অবাধ কেনাবেচায় এলাকার একাধিক পাড়া-মহল্লা এখন কার্যত মাদককারবারিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। অথচ প্রশাসনের কার্যকর কোনো তৎপরতা না থাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়নগঞ্জের, রূপগঞ্জ , আড়াইহাজার সোনারগাঁ, বন্দর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা এবং নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই মাদক বেচাকেনা চলছে। দিনের আলো হোক বা রাতের আঁধার—সব সময়ই সক্রিয় রয়েছে মাদক সিন্ডিকেট। একাধিক যুবক এবং কিশোর মাদকের ভয়াল থাবায় জড়িয়ে পড়ছে, নষ্ট হচ্ছে পরিবার ও সমাজব্যবস্থা।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কেউ মুখ খুললে হুমকি, ভয়ভীতি এমনকি হামলার ঘটনাও ঘটছে। অনেক সময় স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই মাদক কারবার পরিচালিত হওয়ায় সাধারণ মানুষ প্রতিবাদ করতেও সাহস পাচ্ছে না।অভিযোগ উঠেছে, মাঝে মাঝে দুই-একটি ছোটখাটো অভিযান চালিয়ে দায় সারা হলেও মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে প্রশাসনের নিরব ভূমিকায় মাদককারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করছেন সচেতন মহল।এ বিষয়ে বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন সভা সমাবেশে আশ্বাস দেন, নির্বাচিত হওর পরে তারা মাদকের জিরো টলারেন্স দিবেন। প্রশাসনের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করা হলে,মাদক বিরোধী অভিযান চলমান বলে মন্তব্য করেন ।তবে নারায়ণগঞ্জ বাসীর দাবি, অবিলম্বে নিয়মিত ও সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক সিন্ডিকেট ভেঙে দিতে হবে।একই সঙ্গে মাদকের সঙ্গে জড়িতদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় যাই হোক না কেন—আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।সচেতন মহলের মতে, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে নারায়ণগঞ্জ সহ সারাদেশে মাদকের ভয়াবহ প্রভাবে ভবিষ্যৎ প্রজন্মকে মারাত্মক বিপদের দিকে ঠেলে দেবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত